যমুনা ফিউচার পার্ক থেকে চুরি হওয়া মোবাইল নোয়াখালীতে জব্দ, গ্রেপ্তার ১

২৭ নভেম্বর ২০২৪, ০৪:০১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
মো. ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মো. ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ১৩টি মোবাইল ফোন ও একটি দেশীয় বন্দুকসহ এক যুবককে আটক করেছে পুলিশ। জব্দ হওয়া মোবাইল ফোনগুলো রাজধানীর যমুনা ফিউচার পার্ক থেকে চুরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বুধবার (২৭ নভেম্বর) ভোর রাতের দিকে উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামে ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত যুবক মো. ওমর ফারুক (১৯) ওই গ্রামের আব্দুল হালিম মিয়াজী বাড়ির নুরুল ইসলামের ছেলে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান জানান, গত ১৪ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের এসএম গেজেট বিডি নামে একটি মোবাইল ফোন দোকান থেকে ১৬টি মোবাইল সেট চুরি হয়। 

তিনি আরও বলেন, এ ঘটনায় দোকানের মালিক ঢাকার ভাটারা থানায় মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়া মোবাইল উদ্ধার অভিযান চালায় ঢাকার ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট (উত্তর) এর একটি দল। অভিযানে চুরি হওয়া ১৩টি মোবাইল ফোন সেট ও একটি একনলা বন্দুকসহ ওমর ফারুককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।  

হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬