আজ দুপুরে সমাবেশের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

২৭ নভেম্বর ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৫ PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন © লোগো

চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার ‘শোককে সম্প্রীতির শক্তিতে বলিয়ান’ করতে ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে তারা। আজ বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দেয়। এতে বলা হয়, আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলীয়ান করব।

একইসঙ্গে পোস্টে সংযুক্ত থাকা পোস্টারে উল্লেখ করা হয়, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২৬ নভেম্বর) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। 

হু ইজ হাদি—ফেসবুকে হঠাৎ ভাইরাল কেন?
  • ০৯ অক্টোবর ২০২৬
তাজমিন কি আসলেই কক্সবাজার গিয়েছিল, কেন? কী বলছে পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল পুরস্কার পেয়েই ট্রাম্পকে ‘রোস্ট’ পিল্লাইয়ের
  • ০৯ অক্টোবর ২০২৬
হাবিবের পড়াশোনা শেষ, বিশাল ড্রপআউট, ৯ বছর আগে ভর্তি হয়ে হাস…
  • ০৯ অক্টোবর ২০২৬
৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
  • ০৯ অক্টোবর ২০২৬
ফায়ারিং স্কোয়াডে সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করবে যুক্ত…
  • ০৯ অক্টোবর ২০২৬