রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

১৭ নভেম্বর ২০২৪, ১২:০২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ © সংগৃহীত

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর তারা কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

জানা যায়, ভর্তির বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বৈঠক করে কর্তৃপক্ষ। এ সময় তাদের আন্দোলন না করার আহ্বান জানায়। তবে শিক্ষার্থীরা এসবের তোয়াক্কা না করে গণভবনের সামনে সড়কে অবস্থান নেয়। এতে দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা যায় দীর্ঘ যানজট। এতে ভোগান্তি পড়ে যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

আরও পড়ুন: ভর্তিতে লটারি পদ্ধতি বাদ দিতে চায় ঢাকা রেসিডেনসিয়ালের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের দাবি, করোনাকালীন লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু হলেও, তা এখনো চলমান৷ এতে মেধার সঠিক মূল্যায়ন করা হয় না বলে দাবি তাদের। 

তারা আরও বলে, তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণিতে খুব দ্রুত পরীক্ষার মাধ্যমে ভর্তি নিয়ে মেধার মূল্যায়ন করতে হবে। এ ছাড়া দাবি আদায়ে মানববন্ধনসহ নানা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা বলে তারা।

এর আগে ১৩ নভেম্বর একই দাবিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে মানববন্ধন করে শতাধিক শিক্ষার্থী। 

ট্যাগ: অবরোধ
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬