রোববার সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ থাকবে

১৬ নভেম্বর ২০২৪, ০৪:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © ফাইল ফটো

ঐতিহ্য অনুযায়ী প্রয়াত সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে রোববার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কাজ চলমান থাকবে।

শনিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাবেক বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম (৪১) শনিবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম। একই বছরের ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যান

কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬