মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬ নভেম্বর ২০২৪, ০২:০৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার © সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন অস্ট্রিয়ার রাষ্ট্রদূত।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, আজ শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার। এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রিয়ার কনস্যুলার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিএনপি
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬