হাজী সেলিমের বড় ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার

১৪ নভেম্বর ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমক

সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমক © সংগৃহীত

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তিনি একই আসনের সাবেক এমপি হাজী সেলিমের পুত্র।

জানা গেছে, সোলাইমান সেলিম একাধিক হত্যা মামলার আসামি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন সোলাইমান সেলিম। তবে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে তিনি এমপি পদ হারান।

কলকাতা-খুলনা রেল যোগাযোগ ফের চালুর আলোচনা, তাকিয়ে দুই দেশের…
  • ১০ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬