জনসচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের প্রকোপ কমিয়ে আনা সম্ভব

১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখলে নানাবিধ শারীরিক জটিলতা হতে পারে। এসব ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তা মোকাবিলার প্রয়োজনীয় ব্যবস্থা নিলে ডায়াবেটিসের প্রকোপ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। ‘বিশ্ব ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিস: সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার’।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বিশেষজ্ঞদের মতে, সারা বিশ্বের অর্ধেকের বেশি মানুষই জানেন না যে তাদের ডায়াবেটিস আছে। এ কারণে নিয়মিত রক্ত পরীক্ষা করা জরুরি। ডায়াবেটিস থাকলে নিকটস্থ ডায়াবেটিস সেন্টার থেকে সেবা নিতে হবে। পাশাপাশি ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতাও এক্ষেত্রে খুব জরুরি বলে আমি মনে করি।

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টিসহ নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্তমান অন্তর্বর্তী সরকারের সহায়তা যথারীতি অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ শুরু
  • ০৯ এপ্রিল ২০২৬
একচেটিয়া আধিপত্য দেখিয়ে লিভারপুলকে হারাল পিএসজি
  • ০৯ এপ্রিল ২০২৬
চ্যাম্পিয়ন লিগে ঘরের মাঠে হোঁচট খেল বার্সেলোনা
  • ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যেসব অঞ্চলে তুমুল ঝড় হতে পারে আজ
  • ০৯ এপ্রিল ২০২৬
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
close