বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে প্রতারণা, ছাত্রদল নেতা বহিষ্কার

১৩ নভেম্বর ২০২৪, ০৬:৫২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বহিষ্কৃত ছাত্রদল নেতা সারোয়ার হোসেন হৃদয়

বহিষ্কৃত ছাত্রদল নেতা সারোয়ার হোসেন হৃদয় © সংগৃহীত

গাজীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার করে দলের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ দুই বছর এক তরুণীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেন।

বহিষ্কৃত ছাত্রদল নেতা গাজীপুর জেলাধীন কালিয়াকৈর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন হৃদয়। তিনি কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ড ডাইনকিনি এলাকায় যুবদল নেতা জিয়ারত আলীর ছেলে।

প্রায় দুই বছর ধরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলিভদ্র এলাকার বাসিন্দা আব্দুর রহমানের মেয়ে তাবাচ্ছুম আক্তারের সাথে সম্পর্কে জড়ান বহিষ্কার হওয়া ছাত্রদল নেতা হৃদয়। 

তরুণীর পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতাসহ রাজনৈতিক মামলায় নিজেকে নিরাপদ রাখতে ওই তরুণীর বাড়িতেই থাকতেন হৃদয়। তাদের মধ্যে একাধিকবার অনৈতিক সম্পর্কও হয়। এক পর্যায়ে ওই মেয়েকে বিবাহ করতে অস্বীকার জানায় ছাত্রদল নেতা হৃদয়। এ নিয়ে হৃদয় ও তার পরিবার মারধর করেন ওই তরুণীকে। 

একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলে ভুক্তভোগী তরুণী আদালতে মামলা দায়ের করেন। পরে বিষয়টি দলীয় ঊর্ধ্বতন নেতাদের দৃষ্টিগোচর হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বলে গণ্য হয়। পরে দলীয় ভাবেই তাকে বহিষ্কার করা হয়।

ট্যাগ: ছাত্রদল
কলকাতা-খুলনা রেল যোগাযোগ ফের চালুর আলোচনা, তাকিয়ে দুই দেশের…
  • ১০ অক্টোবর ২০২৬
শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬