ভাঙ্গুড়ায় ১৬২ শিক্ষার্থীর মাঝে দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ

১৩ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন অতিথিরা

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছেন অতিথিরা © টিডিসি

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও জেলা দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শহিদুজ্জামান।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চলনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক (অব:) মাহবুব উল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মনোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান। 

এ সময় বিশিষ্ট কবি ও সাহিত্যিক নুরুজ্জামান মুসাফির, অধ্যক্ষ রফিকুল ইসলাম, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, প্রেসক্লাবের সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে উপজেলার সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ, জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয় ও মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল এ তিনটি বিদ্যালয়ের ১৬২ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, জ্যামিতি বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শত…
  • ১০ অক্টোবর ২০২৬