ট্রাকের ধাক্কায় আইডিয়াল কলেজ শিক্ষার্থীর মৃত্যু

১২ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর পোস্তগোলা ব্রিজের ঢালে ট্রাকের ধাক্কায় ধানমন্ডি আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে এই দূর্ঘটনা ঘটে। নিহত মো. দিনার খান (২২) ধানমন্ডি আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মুন্সীগঞ্জে লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের জামান খানের ছেলে।

দিনারের খালাতো ভাই সজীব জানান, তিনি সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে মাওয়া যাওয়ার উদ্দেশ্যে পোস্তগোলা ব্রিজের ঢালে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, ‘পোস্তগোলা থেকে আহত অবস্থায় এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিন্তু শিক্ষার্থী ও নিহতের স্বজনরা জোর করে হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যায়।’

বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি
  • ১০ অক্টোবর ২০২৬
এবার তুষার গান্ধী আটক
  • ১০ অক্টোবর ২০২৬
বছরের পর বছর রিক্রুটমেন্ট নেই, আজ যখন পরীক্ষা, তখন প্রশ্নফা…
  • ১০ অক্টোবর ২০২৬
কেন দিল্লীতে থাকছেন না সোনম ওয়াংচুক— বললেন নিজেই, দিলেন বিজ…
  • ১০ অক্টোবর ২০২৬
পরিবেশের সঙ্গে মানুষের শরীরেও ছড়াচ্ছে মাইক্রোপ্লাস্টিক, ঝুঁ…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাকৃবিতে সাড়ে তিন হাজার ডিম বিতরণ
  • ১০ অক্টোবর ২০২৬