ঢালাও প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার হুমকি: সম্পাদক পরিষদ

১২ নভেম্বর ২০২৪, ০৯:০৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
সম্পাদক পরিষদ

সম্পাদক পরিষদ © লোগো

ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন বাতিলের পদক্ষেপ সংবাদমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি বলে জানিয়েছে সম্পাদক পরিষদ। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, তথ্য অধিদপ্তর (পিআইডি) তিন দফায় মোট ১৬৭ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে, যার মধ্যে অনেক পেশাদার ও সক্রিয় সাংবাদিক এবং সম্পাদকের নাম রয়েছে। সম্পাদক পরিষদ এই পদক্ষেপকে সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখছে। 

আরও পড়ুন: ‘গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই’

এতে বলা হয়, যদি কোনো সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ডের অপব্যবহার ঘটে, তাহলে তা পুনর্বিবেচনা করার অধিকার তথ্য মন্ত্রণালয়ের রয়েছে। তবে, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়াই এত বড় পরিসরে অ্যাক্রিডিটেশন বাতিল করার পদক্ষেপ গণমাধ্যমে সেন্সরশিপ ও নিয়ন্ত্রণবাদী পরিবেশ তৈরি করার আশঙ্কা সৃষ্টি করছে, যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। 

সম্পাদক পরিষদ তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানায় যে, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ ছাড়া এ ধরনের পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকুক এবং সংবাদমাধ্যমের ওপর সব ধরনের আক্রমণ বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নিক, যেন স্বাধীন ও গণতান্ত্রিক সাংবাদিকতা নিশ্চিত করা যায়।

শিল্পকলার সামনে রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াসসহ আটক ৩
  • ১০ অক্টোবর ২০২৬
ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কে বাসচাপায় একই পরিবারের ২ জন নিহত
  • ১০ অক্টোবর ২০২৬
বই-খাতার ভাঁজে জমে থাকা দুশ্চিন্তা
  • ১০ অক্টোবর ২০২৬
অস্ত্রের মুখে জিম্মি করে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্…
  • ১০ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে গ্রাফিক অ্যাসোসিয়েটস ইন্টারন্যাশনাল লিমিটেড 
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীতে ককরোচ পার্টির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক ৬ শত…
  • ১০ অক্টোবর ২০২৬