রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের

১১ নভেম্বর ২০২৪, ০৫:২৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM

© প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দরের কাওলা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত এই যুবকের পরিচয় জানা যায় নি। তার বয়স আনুমানিক ৩৮ বছর।

রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। সোমবার (১১ নভেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া জানান, গত রাতে খবর পেয়ে বিমানবন্দর কাওলা রেল ক্রসিং এলাকা থেকে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

তিনি আরও বলেন, স্থানীয় লোকজনের মুখে জানতে পারি কাওলা রেলক্রসিং পারাপারের সময় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। আমরা ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রু…
  • ১০ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ওমান যেতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, সিরি…
  • ১০ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতে জনবল সংকট কাটাতে ৫ হাজার চিকিৎসক নিয়োগ: স্বা…
  • ১০ অক্টোবর ২০২৬
চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
  • ১০ অক্টোবর ২০২৬
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য নতুন কর্মপরিকল্পনা, আ…
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লীর সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আটক
  • ১০ অক্টোবর ২০২৬