উপজেলা ভবনের ছাদ থেকে লাফিয়ে ব্যাংক কর্মকর্তার 'আত্মহত্যা'

২৮ অক্টোবর ২০২৪, ০১:৩১ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে মোস্তফা তারেক ইকবাল ওরফে রবিন পাটোয়ারী (৩৫) নামের এক ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

রবিবার (২৭ অক্টোবর) পৌর শহরের আঙ্গারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
রবিন রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার ছিলেন। তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার মোস্তফা কামালের ছেলে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ‘ব্যাংক কর্মকর্তা রবিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে আমরা পুলিশে খবর দিই।’  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ব্যাংক কর্মকর্তা ছাদ থেকে ঝাপ দিয়ে নিচে পড়ে মারা গেছেন। লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। 

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬