‘হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’

২৭ অক্টোবর ২০২৪, ০৮:৩১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© লোগো

হিজবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ এবং উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। 

আজ রবিবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টস ফেসবুক পেজের এক পোস্টে এসব তথ্য জানানো হয়। 

ফেসবুক পোস্টে বলা হয়, ‘উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে নিষিদ্ধ। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের প্রতি জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে।’

'সম্প্রতি বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন টুইটারে একটি পোস্ট করেছেন যা আমাদের নজরে এসেছে। তিনি এই সপ্তাহের শুরুতে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি সত্য নয়,' বলা হয় এতে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, গত কয়েক দশকে নিষিদ্ধ ঘোষিত এই দুই গ্রুপসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬