ইরানের ওপর ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

২৭ অক্টোবর ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয় © সংগৃহীত

সাম্প্রতিক সম‌য়ে ইরানের ওপর ইসরায়েলি সামরিক হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মনে ক‌রে, এ হামলা ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন, জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। রবিবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের ওপর এ ধরনের উসকানি আঞ্চলিক, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য সুদূরপ্রসারী পরিণতিসহ ইতোমধ্যেই ভঙ্গুর অঞ্চলকে অস্থিতিশীল করার হুমকি দেয়। বাংলাদেশ আঞ্চলিক এবং বৈশ্বিক অংশীদারদের সংযম অনুশীলন ও উত্তেজনা রোধ করতে তাদের প্রভাব ব্যবহার করার আহ্বান জানায়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জোর দেয় যে আন্তর্জাতিক রীতি, সংলাপ এবং সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতি মধ্যপ্রাচ্য অঞ্চল ও এর বাইরে স্থিতিশীলতা বজায় রাখার জন্য সর্বোত্তম।

বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি স্থিতিশীল মধ্যপ্রাচ্যের সমর্থনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে কূটনীতি এবং পারস্পরিক শ্রদ্ধা স্থায়ী শান্তির একমাত্র কার্যকর পথ বলে মনে করে বাংলাদেশ।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬