ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

২৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
স্কুলশিক্ষার্থীর মৃত্যু

স্কুলশিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

ট্রেনে কাটা পড়ে অন্তর রায় বর্মণ (১৫) নামে নবম শ্রেনীর এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড়ব্রিজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিক্ষার্থী অন্তর মাগুড়া ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। তিনি পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, দুর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে থাকা স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় শিশুটিকে দেখতে পান স্থানীয়রা। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন তারা। পরে দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশকে খবর দেওয়া হয়।

জ্যোতিষ চন্দ্র রায় আরও বলেন, শিশুটি কোথায় যাচ্ছিল তা জানা যায়নি। পরিবার জানিয়েছে, সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল সে।

এ বিষয়ে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কাঞ্চন কমিউটার ট্রেনটিতে পঞ্চগড়ে আসছিল। আসার পথে এ দুর্ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬