আশুলিয়ায় শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে আহত নারী শ্রমিকের মৃত্যু

২৭ অক্টোবর ২০২৪, ০৪:২০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ © ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় গত ২৩ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় আহত চম্পা খাতুন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

রবিবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, মৃত চম্পা খাতুন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন। তিনি রংপুর জেলার বাসিন্দা। 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো সারোয়ার আলম বলেন, চিকিৎসাধীন অবস্থায় চম্পা খাতুন আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে জেনেছি।

এর আগে, গেল ২০ ও ২১ অক্টোবর দুই দিন বকেয়া বেতন পরিশোধ ও কারখানা চালুর দাবিতে বাইপাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। অবরোধের দ্বিতীয় দিনে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। 

এরপর ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে তারা আশুলিয়ার নরসিংহপুরের সিনসিন মোড় এলাকায় জড়ো হয়ে সেখানে অবস্থিত বিভিন্ন কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ তাদের বাধা দিলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে আশংকাজনক হওয়ায় চম্পা খাতুনসহ দুজন নারী শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে চম্পা খাতুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তির তারিখ ঘোষণা
  • ১৭ এপ্রিল ২০২৬
মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬