ছাত্রশিবিরের সভাপতির মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত

২৭ অক্টোবর ২০২৪, ০১:৪৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
জানাজার ইমামতি করেন নূরুল ইসলাম বুলবুল

জানাজার ইমামতি করেন নূরুল ইসলাম বুলবুল © টিডিসি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মায়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল জানাজার ইমামতি করেন।

আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ধানমন্ডি ঈদগাহ ময়দানে এটি অনুষ্ঠিত হয়। এরপর অ্যাম্বুলেন্সেযোগে তার নিজ এলাকা নাটোরের বড়াইগ্রামের শিবপুরে নিয়ে যাওয়া হয়। নাটোর শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হবে।

জানাজায় ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, রাশেদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মা হারালেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

এ ছাড়া ছাত্র জমিয়তে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি নিজাম উদ্দিন আদনান, ইসলামী ছাত্রমজলিসের কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ঢাকা মহানগর সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। 

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬