মা হারালেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

২৭ অক্টোবর ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
মঞ্জুরুল ইসলাম

মঞ্জুরুল ইসলাম

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের মা ইন্তেকাল করেছেন। রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সভাপতির মায়ের মৃত্যুতে সংগঠনটির জেনারেল সেক্রেটারি জাহিদুল ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে লিখেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের সম্মানিত মা দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকাল ৬:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন’।

তিনি আরও লিখেন, ‘মহান আল্লাহ সম্মানিত মাকে ক্ষমা করে দিন এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন, আমীন।’

জানা গেছে, রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯ টায় টায় মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা বিকেল ০৪.৩০ মিনিটে নাটোর বড়ইগ্রাম নিজগ্রামে শিবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হওয়ার কথা রয়েছে।

গত বছরের শেষ দিকে ২০২৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মঞ্জুরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমবিএ অধ্যয়নরত।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬