খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন তাবিথ আউয়াল

২৭ অক্টোবর ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
খালেদা জিয়া ও তাবিথ আউয়াল

খালেদা জিয়া ও তাবিথ আউয়াল © ফাইল ফটো

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তাবিথ আউয়াল। শনিবার (২৬ অক্টোবর) রাতে গুলশানের ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন তিনি।

এর আগে বাফুফের ফলাফল পেয়ে যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফোনে বিজয়ের খবর জানান তাবিথ।

দলীয় নেতাকর্মীরা জানান, এই নির্বাচনে সার্বিক সহযোগিতা করার জন্য তারেক রহমানের কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাবিথ আউয়াল। এ সময় তারেক রহমান সততার সঙ্গে দায়িত্ব পালন করতে তাবিথ আউয়ালকে বিশেষ নির্দেশনা দেন।

আরও পড়ুন: বিপুল ভোট পেয়ে বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

দিনাজপুরের তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমানকে হারিয়ে বাফুফে সভাপতি নির্বাচিত হন তাবিথ আউয়াল। তিনি পেয়েছেন ১২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৫ ভোট। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। ১৩৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৮ জন। ৫ জন আসেননি।

চবির আবাসিক হলে সৌরবিদ্যুৎ স্থাপনের দাবিতে ছাত্রদলের স্মারক…
  • ১১ অক্টোবর ২০২৬
হাসানের আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন যারা
  • ১১ অক্টোবর ২০২৬
দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা সংযুক্ত ইবতেদায়ি শিক্ষকদের
  • ১১ অক্টোবর ২০২৬
নবম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশে সময় বেঁধে দিল চাকরিপ…
  • ১১ অক্টোবর ২০২৬
উদ্ভাবনের প্রকৃত মূল্য প্রযুক্তির অভিনবত্বে নয়, জীবনের ইতিব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুবির হলে এক রুমে থাকেন ৮-১০ জন, অনাবাসিক ৮০ শতাংশ শিক্ষার্…
  • ১১ অক্টোবর ২০২৬