খুলনার ৬ স্থানে শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’

২৭ অক্টোবর ২০২৪, ০৯:১৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
খুলনার শিববাড়ি মোড়

খুলনার শিববাড়ি মোড় © সংগৃহীত

খুলনা নগরীর ছয়টি স্থানে আবার বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ‘বিনা লাভের দোকান’। আজ রোববার (২৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে এটি। শিক্ষার্থীরা বলছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে তাদের এই উদ্যোগ।

এর আগে গত ১৮ অক্টোবর বিকালে তারা নগরীর শিববাড়ী মোড়ে বিনা লাভের দোকান পরিচালনা করেন। তখন প্রতি শুক্রবার এই দোকান চালানোর ঘোষণা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার প্রভাবে বৃষ্টির কারণে ওই দিন দোকান বসেনি। তবে আজ থেকে প্রতিদিন নগরীর ছয়টি স্থানে এ দোকান বসবে।

শিক্ষার্থীরা জানান, নগরীর শিববাড়ী মোড়, বয়রা বাজার মোড়, নতুন বাজার মোড়, গল্লামারী হল রোড মোড়, দৌলতপুর বাসস্ট্যান্ড ও খালিশপুর বিআইডিসি রোডের চিত্রালী মার্কেটে চালানো বসবে এই দোকান। চলবে সকাল ৬টা থেকে ১১টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। এসব দোকানে বাজারের তুলনায় কম দামে মসুর ডাল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ও তিন থেকে চার ধরনের সবজি বিক্রি হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। নগরীর ৩১টি ওয়ার্ডে এ দোকান চালুর পরিকল্পনা রয়েছে তাদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, প্রথম দিন ক্রেতার ভালো সাড়া ছিল। তবে ব্যাগ দিতে গিয়ে ৩০০ টাকা ভর্তুকি দিতে হয়েছে। এ অভিজ্ঞতা থেকে ব্যাগের একটি দাম নির্ধারণ করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার সমন্বয়ক মুহিবুল্লাহ মুহিব বলেন, বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম স্থিতিশীল করা আমাদের প্রধান লক্ষ্য। যত দিন বাজার স্থিতিশীল না হচ্ছে, তত দিন আমাদের কার্যক্রম চালু থাকবে।

সাবরেজিস্ট্রি অফিসে দুর্নীতি-ঘুষের দৌরাত্ম্য, ভুক্তভোগীদের …
  • ১২ এপ্রিল ২০২৬
জীবিকার তাগিদে নদীতে নেমে আর ফেরা হলো না জেলে জসিমের
  • ১২ এপ্রিল ২০২৬
পড়ার টেবিলে হঠাৎ অসুস্থ, না ফেরার দেশে চবি শিক্ষার্থী
  • ১২ এপ্রিল ২০২৬
অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬