ঢাকা থেকে ২ ট্রেনের যাত্রা বাতিল

২৬ অক্টোবর ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
ট্রেন

ট্রেন © ফাইল ছবি

পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের গত ২৫ অক্টোবর রাতে লাইনচ্যুতর ঘটনায় শিডিউল বিপর্যয়ে পরেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে ঢাকায় আসা-যাওয়া করা ট্রেনগুলো ৫-৬ ঘণ্টা বিলম্বে চলছে। এমন পরিস্থিতিতে ঢাকা থেকে দুটি ট্রেনের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, বিলম্বের কারণে ২টি ট্রেন বাতিল করা হয়েছে। এর একটি হচ্ছে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭)। এটির যাত্রার সময় ছিল সকাল ১১টা ১৫ মিনিটে। আর অন্যটি জামালপুরের তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫)। ঢাকা থেকে ট্রেনটির যাত্রার সময় ছিল বিকাল ৪টা ৪৫ মিনিটে।

এর আগে গতকাল শিডিউল বিপর্যয়ের কারণে দিনভর ট্রেন চলাচল করলেও কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি। যেসব যাত্রীরা বিলম্বিত ট্রেনে যেতে চাননি তাদের টিকিট ফেরত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬