‘৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে’

২৬ অক্টোবর ২০২৪, ১১:৪০ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম

কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম © সংগৃহীত

৫ আগস্টের পর গিরগিটির মতো ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘আমাদের থেকে তাদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।’

গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাদারীপুর পৌরসভার সম্মেলনকক্ষে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ‘এদের (ভুয়া সমন্বয়ক) আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজ খেয়ে ফেলবে। দেশের অনেক জেলায় এমনটা হচ্ছে।’

সারজিস আলম আরও বলেন, ‘শেখ হাসিনার নিজেকে সর্বশক্তিমান দাবি করাটাই বাকি ছিল। এ ছাড়া সবকিছুই দেশে হয়েছে। শেখ হাসিনার মতো মানুষের পতন হওয়া, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না।’

আরও পড়ুন: গানে শেখ হাসিনার নাম, ৫ জনকে পুলিশে দিলেন ডিসি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আরও বলেন, ‘মনে রাখতে হবে, ১৬ বছরের রেডি করা সেটআপ, অল্প কিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না। আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনে সম্পৃক্তরা রাজনৈতিক দল গঠনের অধিকার রাখলেও এই মুহূর্তে এমন চিন্তা নিজেদের মধ্যে বিভাজন তৈরি করবে বলে মন্তব্য করছেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলোর নতুন রাজনৈতিক দল গঠনের গণতান্ত্রিক অধিকার আছে। তবে গণতান্ত্রিক অধিকার থাকলেও অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে।’

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬