ছাত্রদল-বিএনপির ওপর যুবলীগের হামলা, আহত ১০

২৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৭ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
বিএনপি ও ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন

বিএনপি ও ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন © সংগৃহীত

নাটোরে গুরুদাসপুর মধ্যমপাড়া এলাকায় যুবলীগের হামলায় পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও ছাত্রদলের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, প্রায় ৬ মাস আগে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিএনপি কর্মী ও চাল ব্যবসায়ী রিজভী আহমেদের কাছ থেকে ৩০ বস্তা চাল বাকিতে নিয়ে যায়। দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ না করায় তার কাছে নিজ পাওনা টাকা চান রিজভী। এতে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে আলমগীর ও তার সহযোগীরা।

এ ঘটনায় রিজভী থানায় অভিযোগ দায়ের করলে গতরাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে রিজভীর ওপর হামলা চালায় আলমগীর। এসময় আহত হন পৌর ছাত্রদলের আহ্বায়কসহ বিএনপি ও ছাত্রদলের ১০ নেতাকর্মী। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে হামলার পর বিএনপি নেতাকর্মীরা যুবলীগ কর্মীদের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, চাল বিক্রির দ্বন্দ্ব রাজনৈতিক রূপ নেয়। পাওনা টাকা নিয়ে কয়েকদিনের দ্বন্দ্বের জেরে হামলার ঘটনা ঘটে।

এনসিপি বরাবরই তাদের সঙ্গে যোগ দিতে বলছে, গুঞ্জন নিয়ে খোলামে…
  • ১৮ এপ্রিল ২০২৬
বুটেক্সে থিসিস ও ইন্টার্নে নগণ্য বাজেট: ভোগান্তিতে শিক্ষার্…
  • ১৮ এপ্রিল ২০২৬
চবিতে সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধিসহ ৩ শিক্ষার্থীকে স্থানী…
  • ১৮ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ মিছিল
  • ১৮ এপ্রিল ২০২৬
গলায় পিস্তল ঠেকিয়ে আবিদ-সুমিতের হুঙ্কার, ‘চুপ থাক, নইলে গুল…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা এলেও সীমিত জাহাজের চলাচল
  • ১৮ এপ্রিল ২০২৬