সেনা কর্মকর্তা তানজিম হত্যায় আরও একজন গ্রেপ্তার

২৬ অক্টোবর ২০২৪, ০১:২৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
লেফটেন্যান্ট তানজিম হত্যায় আরও একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

লেফটেন্যান্ট তানজিম হত্যায় আরও একজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত আরও একজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়ার রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মোহাম্মদ কামাল উদ্দিন (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যে ওই হত্যাকাণ্ড এবং ডাকাতির ঘটনায় জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী, যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। এ ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেফতারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬