চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন, আটক ১

২৫ অক্টোবর ২০২৪, ১১:৩৬ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
অভয়নগর থানা

অভয়নগর থানা © সংগৃহীত

ভ্যান চুরির অপরাধে ইউসুফ মল্লিক (২০) নামে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে যশোরের অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামে এমন ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (২৫ অক্টোবর) অভয়নগর থানায় একটি মামলা হয়েছে। মামলাটি করেছেন নির্যাতনের শিকার ওই যুবকের বাবা শরিফ মল্লিক। এ ঘটনায় আহম্মদ আলী (৫৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়, অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খার বাড়ি সংলগ্ন দোকানের পাশে মধ্যযুগীয় কায়দার বাগদাহ গ্রামের ইউসুফ মল্লিককে ভ্যান চুরি সন্দেহে দড়িতে বেঁধে বাঁশের সঙ্গে ঝুলিয়ে বেদম মারপিট করা হয়। খবর পেয়ে যুবককে স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে। মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের ছবি ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাবা শরীফ মল্লিক জানান, ছেলেকে অন্যায় ভাবে ঝুলিয়ে মারপিট করা হয়েছে। বিচার পেতে থানায় মামলা করেছি।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ মো. এমাদুল করিম বলেন, যুবককে নির্যাতনের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬