আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা হয়নি : উপদেষ্টা ফরিদা

২৫ অক্টোবর ২০২৪, ১০:২২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ছাত্রলীগকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করার ব্যাপারে পরিকল্পনা হয়নি, ছাত্রলীগ সবসময় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিল। ছাত্রলীগ যদি ভালো রাজনীতিতে থাকতো তাহলে নিষিদ্ধ হতো না। তারা নিজেরা আইন ভঙ্গ করেছে, আইন হাতে তুলে নিয়েছে। তাই নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কোনো উপায় ছিল না। 

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকায় ব্র্যাক সিডিএমএ তিন দিনব্যাপী এশিয়ান বাফালো কংগ্রেস সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তাদের কাজ ভালো ছিল না, দেশের টাকা বিদেশে পাচার করেছে। সেই টাকা ফিরিয়ে আনার জন্য সরকার ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে ইলিশ মাছ ধরছে তারা জেলে না তারা দুষ্কৃতকারী। তারা ব্যবসা না করে মুনাফা চায়। এজন্য ইলিশ মাছ ধরছে। নদীতে মাছ না ধরতে সরকার কঠোর আইনি পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে অবৈধ অনেক কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

জেলেরা জানে তারা জীবিকার সঙ্গে জড়িত, তারা মাছ না ধরে আইন মেনে চলছে বলেও উল্লেখ করেন ফরিদা আখতার।

উপদেষ্টা বলেন, দেশে অনেক চর অঞ্চল আছে। সেই চর অঞ্চলে মহিষ পালনে সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। মহিষের মাংসের অনেক চাহিদাও বেড়েছে। দেশে গরুর মাংস বিক্রিতে অনেক রকম কারসাজি আছে। দামটা ঠিক করে যেন নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য সরকার কাজ করছে। শুধু মাংস নয়, অন্যান্য প্রাণিজ ও আমিষসহ সব খাদ্যে দাম নিয়ন্ত্রণে আনার দরকার।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. সাঈদ মাহমুদ বেলাল হায়দার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. রিয়াজুল হক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন, এশিয়ান বাফালো অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. ওমর ফারুক, আয়োজক কমিটির সচিব ড. হিরন্ময় বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬