ঢাবি ছাত্রলীগ নেতা শুভ গ্রেপ্তার

২৫ অক্টোবর ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
গ্রেপ্তারের পর ঢাবি ছাত্রলীগ নেতা

গ্রেপ্তারের পর ঢাবি ছাত্রলীগ নেতা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। শুভ ঢাবি ইউনিট ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে সদর উপজেলার তালশহপ পূর্ব ইউনিয়ন থেকে ঢাবি ছাত্রলীগ নেতা শুভকে গ্রেপ্তার করা হয়।

আশুগঞ্জ উপজেলার লামা বাইক এলাকার বাসিন্দা শুভর বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানা ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আলদা দুটি বিস্ফোরক মামলা রয়েছে।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় আলাদা মামলায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

একই দিন ভোরে জেলার বিজয়নগর থানা ও সদর মডেল থানা যৌথভাবে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

তারা হলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ সরকার (৪২)।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, গোপন খবরে পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬