আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে কারা ‘মিথ্যা’ ছড়াচ্ছে, জানাল সরকার

২৫ অক্টোবর ২০২৪, ০৫:৩৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
বাংলাদেশ সরকারের লোগো

বাংলাদেশ সরকারের লোগো © সংগৃহীত

জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন আন্দলনে নিহত পুলিশ সদস্যদের সংখ্যা নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘কিছু সংবাদমাধ্যম এবং কিছু লোক ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভুল তথ্য ছড়াচ্ছে’।

শুক্রবার (২৫ অক্টোবর)  প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। 

প্রেস উইং বিবৃতিতে বলেছে, ‘আমরা লক্ষ্য করেছি যে কিছু নিউজ আউটলেট এবং কিছু লোক ইচ্ছাকৃতভাবে জুলাই-আগস্টের ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের সময় নিহত পুলিশ সদস্যদের সংখ্যা সম্পর্কে মিথ্যা এবং ভুল তথ্য ছড়াচ্ছে।’

গণজাগরণের সময় নিহত পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর। এই তালিকায় দেখা গেছে, ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

পুলিশ বিভাগ সতর্কতার সঙ্গে অফিসার বা কনস্টেবলদের তালিকা রক্ষণাবেক্ষণ করে যারা কোন প্রতিবাদ বা সহিংসতার ঘটনায় আহত বা নিহত হয়েছেন, বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিদ্রোহে আরও পুলিশ নিহত হয়েছে বলে দাবি করলে তাদের প্রমাণ দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

‘সহকারী’ বাদ দিয়ে শুধু ‘শিক্ষক’ রাখতে প্রস্তাব মন্ত্রণালয়ের…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকাসহ ৭ জেলায় অ্যাসিস্ট্যান্ট সার্ভেয়ার নিয়োগ দেবে মেঘনা গ…
  • ১১ অক্টোবর ২০২৬
ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬