পাকিস্তানের ১০ পুলিশকে গুলি করে হত্যা

২৫ অক্টোবর ২০২৪, ০১:৫৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
পাকিস্তান-আফগান সীমান্ত

পাকিস্তান-আফগান সীমান্ত © সংগৃহীত

পাকিস্তানে জঙ্গিদের হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। দেশটির আফগান সীমান্তের কাছে একটি চেক পয়েন্টে জঙ্গি হামলায় তারা প্রাণ হারান। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

পাকিস্তানের তালেবান সম্প্রদায় এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগান সীমান্তের কাছে একটি চেক পয়েন্টে ১০ পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে বলে কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। এই হামলায় ১০ জন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহীদ হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।’

আরও পড়ুন: খাবার স্যালাইনের প্রথম ক্লিনিক্যাল পরীক্ষাকারী রিচার্ড ক্যাশ মারা গেছেন

এএফপি বলছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পুলিশের সহায়ক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি পোস্টে বড় ধরনের আক্রমণ চালায় প্রায় ২০ থেকে ২৫ জন জঙ্গি। আর এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানে চরমপন্থা বেড়েছে। পাকিস্তানি তালেবান বেশির ভাগ সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

এই অঞ্চলে উগ্রবাদীরা পুলিশের ওপরও নিয়মিত হামলা চালিয়ে থাকে।

ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬