দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে কিশোর নিহত, আহত ১৫

২৫ অক্টোবর ২০২৪, ০১:০৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে কিশোর নিহত, আহত ১৫

দিনাজপুরে যাত্রীবাহী বাস উল্টে কিশোর নিহত, আহত ১৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে অজ্ঞাতনামা এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী পৌরসভার বিমলফুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে ফুলবাড়ি থানার এসআই রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ফুলবাড়ী হয়ে ঠাকুরগাঁও যাচ্ছিলো নওশীন এন্টারপ্রাইজ। এ সময় ভিমলপুর নামক স্থানে রাস্তার পাশে গাড়িটি উল্টে পড়ে যায়। এতে একজন কিশোর নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়।

নিহত কিশোরের নামপরিচিয় পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে আহত ও নিহতের মরদেহ ফুলবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬