মাদ্রাসা থেকে ফেরার পথে নসিমনচাপায় শিক্ষার্থীর মৃত্যু

২৫ অক্টোবর ২০২৪, ১০:৪৫ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
সুধারাম মডেল থানা

সুধারাম মডেল থানা © সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় নসিমনের চাপায় মাদ্রাসার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আল আমিন সিফাত (১২) উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের শেখ আহমদ বাড়ির সিএনজিচালিত অটোরিকশার চালক সহিদ উল্যার ছেলে। সে স্থানীয় ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।    

এ তথ্য নিশ্চিত করেন ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো. ইয়াকুব মিয়া। তিনি বলেন, বিকেল সোয়া তিনটার দিকে মাদরাসা ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর সিফাত তার সহপাঠীদের সঙ্গে হেঁটে বাড়ির উদ্দেশে মাদ্রাসা থেকে বের হয়। উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় পৌঁছালে মাইজদী থেকে কালিরহাটমুখী বেপরোয়া গতির একটি নসিমন তাকে তার সাইডে এসে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হয়ে সিফাত ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ঘাতক নসিমনচালক ও তার গাড়িকে শনাক্ত করে। ঘটনার পর থেকে ওই চালক পলাতক।

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম চৌধুরী জানান, নসিমনের চাপায় মাদ্রাসার শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

এ বিষয়ে জানতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬