‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সিভিল সার্জনের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

২৫ অক্টোবর ২০২৪, ১০:১০ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
পদত্যাগের দাবিতে বিক্ষোভ

পদত্যাগের দাবিতে বিক্ষোভ © সংগৃহীত

বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বাগেরহাটবাসীর ব্যানারে শহরের নুর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ সময় মিছিলে অনেককে ঝাড়ু নিয়ে অংশ নিতে দেখা যায়। এ সময় সিভিল সার্জনের পদত্যাগ ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

পথসভায় সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, ‘সিভিল সার্জনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে আগামী রবিবার সকালে সিভিল সার্জন অফিস ঘেরাও করা হবে।’

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ুমুখে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধী টিকাদান অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ।

বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেন তিনি। ইতোমধ্যে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফের পাহাড়ধ্বসের কবলে নেপাল, বিধ্বস্ত ঘরবাড়ি-জলবিদ্যুৎকেন্দ্…
  • ১১ অক্টোবর ২০২৬
ইন্টার্ন ও মিডলেভেল চিকিৎসকদের ভাতা পুনর্নির্ধারণসহ ৫ দফা দ…
  • ১১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, নেবে ১৮০ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৭ …
  • ১১ অক্টোবর ২০২৬
২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১১ অক্টোবর ২০২৬
৪ বছর পর ঢাবির সমাবর্তন জানুয়ারিতে—কারা অংশ নিতে পারবেন, জা…
  • ১১ অক্টোবর ২০২৬
তিন ক্যাটাগরিতে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা প্রকাশ…
  • ১১ অক্টোবর ২০২৬