জেনেভা ক্যাম্পে ফের সংঘর্ষ, আহত ২

২৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. ওমর (২০) ও লিটন (৩০)। ওমরের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর গ্রামে। তিনি বিহারী ক্যাম্পে বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ক্যাম্পটিতে মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছিল। সবশেষ বুধবার রাতেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সকালে ক্যাম্পের ভেতর দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আহত হন ওমর ফারুক ও মো. লিটন নামে দুই যুবক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মোহাম্মদপুরে বিহারী ক্যাম্প থেকে আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জেনেভা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে তারা আহত হয়েছেন বলে পরিবার জানিয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬
আয়াসসহ দুইজনের তিন দিন, বাকিদের দুই দিন রিমান্ড
  • ১১ অক্টোবর ২০২৬