একদিনে ৫৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করল ভারতীয় পুলিশ ও বিএসএফ

২৩ অক্টোবর ২০২৪, ০৭:৫৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
৫৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার

৫৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার © সংগৃহীত

ভারতে একদিনে পৃথক পৃথক সীমান্ত এলাকা থেকে ৫৪ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রাজ্যটির পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), যা পশ্চিবঙ্গের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে চলে আসার সময় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরিচয় প্রকাশ্যে না আনলেও আইন-শৃঙ্খলা বাহিনীর দাবি, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় ভারতে কাজের সন্ধানে এসেছিলেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) পশ্চিমবঙ্গ পুলিশের তথ্য মতে, ওসি মহম্মদ খুরশিদ আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মুর্শিদাবাদ জেলায় দিবাগত রাতে গোপন অভিযান চালায়। এরপরই ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রানিতলা থানার অন্তর্গত নশিপুর গ্রাম থেকে ৪১ জন বাংলাদেশিকে আটক করেন পুলিশ।

ধৃতদের মঙ্গলবার দুপুরে জেলা আদালতে তোলা হয়। কি কারণে তারা অবৈধভাবে প্রবেশ করেছিল তা জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের নিজেদের হেফাজতে চায়। ধৃতদের পাঁচদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন বিচারক।

অপর একটি ঘটনায় উত্তর ২৪ পরগনা ভোমরা ঘোজাডাঙ্গা সীমান্ত সংলগ্ন সরুপনগর এলাকা থেকে ১৩ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বাহিনীর দাবি, মঙ্গলবার দিবাগত রাতে বিথারী তাড়ালী ও কৈজুরী বিওপি এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের করেছিল তারা। বাহিনীর ১৪৩ নম্বর ব্যাটিলিয়নের সদস্যরা তাদের আটক করেছেন। ধৃতদের মধ্যে রয়েছে ৭ শিশু, ৪ নারী এবং দু’জন পুরুষ। ধৃতরা প্রত্যেকে সাতক্ষীরা বাসিন্দা। ধৃতদের বসিরহাট আদালতে তোলা হলে ১৪ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

বিএনপি-জামায়াত আমলে লাফিয়ে বাড়ে আলিয়া মাদ্রাসা, কমেছে আওয়াম…
  • ১১ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে রাতেও প্রাথমিক অধিদপ্তরের সামনে অনশন করব…
  • ১১ অক্টোবর ২০২৬
কুমিল্লা কর অঞ্চলে ৪১ পদে নিয়োগ বিভিন্ন গ্রেডে, ৩ জেলার প্র…
  • ১১ অক্টোবর ২০২৬
গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ
  • ১১ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬