রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে পাবনায় মশাল মিছিল

২৩ অক্টোবর ২০২৪, ১১:৪৭ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
মশাল মিছিল

মশাল মিছিল © টিডিসি

ফ্যাসিবাদের প্রধান দোসর‌ অ্যাখ্যা দিয়ে  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে তাঁর নিজ জেলা পাবনায় মশাল মিছিল ও সমাবেশ করেছে‌ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে মশাল মিছিলটি বের করা হয়। মিছিলটি পাবনা শহর প্রদক্ষিণ করে আবার এডওয়ার্ড কলেজের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান’, ‘এক দুই তিন চার চুপ্পু তুই গদি ছাড়’,‌ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, ভারতের দালালেরা হুঁশিয়ারি সাবধান’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মার তালে তালে’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগানে পাবনা শহর কাঁপিয়ে তোলেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম প্রধান দোসর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শেখ হাসিনার পদত্যাগ নিয়ে মিথ্যাচার করছেন, ষড়যন্ত্র করছেন। তিনি রাষ্ট্রপতি পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তা নাহলে ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

ট্যাগ: জাতীয়
ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্…
  • ১১ অক্টোবর ২০২৬
সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন র…
  • ১১ অক্টোবর ২০২৬
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্…
  • ১১ অক্টোবর ২০২৬
টেরিটরি সেলস অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, সরাসরি মৌখ…
  • ১১ অক্টোবর ২০২৬
আয়াসসহ দুইজনের তিন দিন, বাকিদের দুই দিন রিমান্ড
  • ১১ অক্টোবর ২০২৬
দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের অর্ধেকই অবস্থিত ঢাকায়
  • ১১ অক্টোবর ২০২৬