রাষ্ট্রপতি ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ড. আসিফ নজরুল

২৩ অক্টোবর ২০২৪, ১১:১৮ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
ড. আসিফ নজরুল

ড. আসিফ নজরুল © সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর মধ্যে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গতকাল মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ বুধবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। তার সঙ্গে ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

সাংবাদিকরা কথা বলতে চাইলে আসিফ নজরুল বলেন, ‘আমি প্রত্যেক দিন কথা বলতে পারব না। আমরা (ট্রাইব্যুনালের) কাজের অগ্রগতি দেখতে আসছি। খুব ভালোভাবে কাজ এগোচ্ছে। আশা করি ইনশাআল্লাহ ৩ বা ৪ নভেম্বর থেকে এই বিল্ডিংয়ে বিচার কার্যক্রম শুরু হবে।’

আরও পড়ুন: হাসিনার পদত্যাগ ইস্যুতে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল

এ সময় এক সাংবাদিক বলেন, ‘স্যার, গতকাল আপনি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন।’ প্রশ্ন শেষ না করতেই আইন উপদেষ্টা বলেন, ‘না ভাই, এটা নিয়ে কথা বলব না ব্যস্ত আছি। এরপর তিনি গাড়িতে উঠে বের হয়ে যান।’

এদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গণহত্যায় সহযোগীদের বিরুদ্ধে খুব শিগগির আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence