প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন: নাহিদ ইসলাম

২১ অক্টোবর ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সভায় বক্তব্য দিচ্ছেন মো. নাহিদ ইসলাম

সভায় বক্তব্য দিচ্ছেন মো. নাহিদ ইসলাম © টিডিসি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, বেশ কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে। তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাঙ্ক্ষিত প্রত্যাশা যেন পূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখার পাশাপাশি অপচয় রোধ করতে হবে।

আজ রবিবার (২১ অক্টোবর) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সভাকক্ষে বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে চলমান প্রকল্প অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে রদবদল ও সংস্কার করার প্রয়োজন হলে তা করতে হবে। প্রকল্প যেন নির্ধারিত সময়ে শেষ হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

নাহিদ ইসলাম বলেন, প্রকল্প যুগোপযোগী ও কার্যকর করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ইতোমধ্যে অনেক প্রস্তাবনা, নতুন নতুন ধারণা এসেছে সেগুলোকে চলমান প্রকল্পের সঙ্গে কীভাবে সমন্বয় করা যায়, তা দেখা হচ্ছে।

আরও পড়ুন: এবার বিপ্লবের ‘মাস্টারমাইন্ড’ নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে ডাটা সেন্টারের আশি শতাংশ ব্যবহার হয়ে গিয়েছে। নিরাপত্তার কারণে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ডাটা সংরক্ষণ করতে চায় এটা করা গেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয় বাড়বে।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও এজেন্সির প্রধান এবং প্রকল্প পরিচালক/উপ-প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা, সমস্যা ও  সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।

স্বপ্নের মতো সেশন কাটাল বাংলাদেশ, অলআউট আফগানিস্তান
  • ১১ অক্টোবর ২০২৬
সৌদি বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
  • ১১ অক্টোবর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ বিচারকের ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার …
  • ১১ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিকের পর হাসানের ফাইফার, মাঠেই দিলেন সিজদা
  • ১১ অক্টোবর ২০২৬
এনএসইউতে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের ২০ বছর পূর্তিতে আন্তর…
  • ১১ অক্টোবর ২০২৬
দেশজুড়ে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়বে দিনের তাপমাত্রা
  • ১১ অক্টোবর ২০২৬