টানা ছুটির পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

২০ অক্টোবর ২০২৪, ০৭:৫৯ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা

শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা © সংগৃহীত

দীর্ঘ ১১ দিনের ছুটিতে কাটিয়ে খুলছে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (২০ অক্টোবর) শুরু হচ্ছে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা এগারো দিনের ছুটিতে ছিল স্কুলকলেজ।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত। পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ।

এ বিষয়ে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকালেই প্রভাতি শাখার ক্লাস শুরু হয়েছে। ক্লাস শুরুর আগে মাঠে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করছিলাম। বেশ উৎফুল্ল আমাদের শিক্ষার্থীরা। বন্ধের আগে দেশের যে পরিস্থিতি নিয়ে ছাত্রদের মধ্যে যে উৎকণ্ঠা ছিল, সেগুলোও কাটিয়ে উঠেছে আশা করি। 

সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬