কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার

২০ অক্টোবর ২০২৪, ০৭:২৯ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
কণ্ঠশিল্পী মনি কিশোর

কণ্ঠশিল্পী মনি কিশোর © সঙ্গগৃহীত

রাজধানীর রামপুরার বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) তাঁর নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের মৃত্যুটি স্বাভাবিক নয়। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ও ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন নন্দিত এই কণ্ঠশিল্পী। যদিও মাঝখানে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি।

চলতি বছরে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নতুন করে গান করার কথা জানিয়েছিলেন ৯০ এর দশকের জনপ্রিয় এই গায়ক। আলাদা করে দেড়শ গান তৈরির পরিকল্পনা ছিল তাঁর। যে গানগুলো তিনি জীবদ্দশায় প্রকাশ করতে চান না। কিছু গান মৃত্যুর পরও প্রকাশ পাবে বলেও জানিয়েছিলেন এই কণ্ঠশিল্পী।

মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে চুটিয়ে কাজ করেছেন। 

 প্রসঙ্গত, মনি কিশোর তাঁর পোশাকি নাম। প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন।

জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬