ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ

১৯ অক্টোবর ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ

ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ © সংগৃহীত

ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে হত্যা ও নির্যাতনের অপরাধে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে এ দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। 

শনিবার (১৯ অক্টোবর) বিকাল তিনটা থেকে চট্টগ্রামের প্রেস ক্লাবে এ দাবিতে বিক্ষোভ করছেন হাজার হাজার শিক্ষার্থী। সমাবেশ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা।

এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রামের জামালখানে পতিত স্বৈরাচারের পক্ষে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে এ বিক্ষোভের ডাক দেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ থেকে ‌‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’, ‘খুনি হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দেওয়া হচ্ছে।

বিক্ষোভে অংশ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, যারা জুলাই অভ্যুত্থানে আমাদের ওপর গুলি চালিয়েছে, আমাদের ভাই-বোনদের হত্যা করেছে। নির্বিচারে গুলি চালিয়েছ। আমরা দেখতে পাচ্ছি তারা এখনো অবাধে ঘোরাফেরা করছে। তারই ফলস্বরূপ আমরা দেখেছি তারা হাইকোর্টে খুনি হাসিনার পক্ষে স্লোগান দেয়। রাতের আঁধারে ছাত্রলীগ খুনি হাসিনার জন্য স্লোগান দেয়।

তিনি আরও বলেন, তারা ভেবেছিল আমরা ঘুমাইয়া গেছি, তারা বোঝেনি আমরা তাদের গর্ত থেকে বের হওয়ার সুযোগ দিয়েছি। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই। যারা এখনো খুনি হাসিনার পক্ষ নিয়ে, স্বৈরাচারের পক্ষ নিয়ে যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত- তারা কোনো না কোনোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

তিনি বলেন, আমরা চাই দ্রুত তাদের খুঁজে বের করে বিষদাঁত ভেঙে দিতে। প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে যারা সন্ত্রাসী, জুলাই অভ্যুত্থানে হামলায় সরাসরি জড়িত তাদের গ্রেফতার করে যথাযথ শাস্তি দিতে হবে।

এখনো শহীদের রক্তের দাগ শুকায়নি উল্লেখ করে খান তালাত মাহমুদ রাফি বলেন, যে চট্টগ্রামের মাটিতে শহীদ ওয়াসিম, শহীদ শান্ত এবং শহীদ হৃদয় তরুয়ার রক্ত লেগে আছে। সেই রাজপথে তারা স্লোগান দেওয়ার মত দুঃসাহস দেখিয়েছে। আমরা মনে করি এখানে প্রশাসনের ব্যর্থতা রয়েছে।

এর আগে বৃষ্টি উপেক্ষা করে বিকেল ৩টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রেস ক্লাব চত্বরে সমবেত হতে থাকেন। বিকেল ৪টার দিকে প্রেস ক্লাব চত্বর ছাড়িয়ে জামালখান পর্যন্ত ছড়িয়ে পড়ে সমাবেশ। বিক্ষোভে অংশ নেন অনেক নারী শিক্ষার্থীও।

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী তালিকা চূড়ান্ত
  • ২৯ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি, কত আবেদন পড়েছে জানাল এনবিআর
  • ২৯ মার্চ ২০২৬
ভাড়া দিতে না পেরে ছাড়তে হয় বাড়ি, হোটেলে থেকে ১৪ লাখ টাকা বা…
  • ২৯ মার্চ ২০২৬
মিয়ানমারে পাচার হচ্ছিল ১৬০০ লিটার ডিজেল, অতঃপর..
  • ২৯ মার্চ ২০২৬
২০ দিনের ছুটি শেষে আজ খুলছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  • ২৯ মার্চ ২০২৬
ইসরায়েলি কারাগারে বিনা অভিযোগে বন্দি ফিলিস্তিনি বাবার মৃত্য…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence