চট্টগ্রামে দুই স্টেডিয়াম পরিদর্শন ক্রীড়া উপদেষ্টার

১৯ অক্টোবর ২০২৪, ০১:২৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
স্টেডিয়াম পরিদর্শন করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ

স্টেডিয়াম পরিদর্শন করছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ © সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহাম্মদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম ও এম এ আজিজ স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। শনিবার (১৯ অক্টোবর) সকালে ক্রীড়া উপদেষ্টা দুই স্টেডিয়াম পরিদর্শন করেন।

সকালে তিনি সাগরিকায় জহুর আহাম্মদ চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড, গ্যালারি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামে এসে বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন।

সংস্কার প্রয়োজন এমন প্রতিটি জায়গা ঘুরে জাতীয় ক্রীড়া পরিষদকে আশু ব্যবস্থা নিয়ে স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু করতে বলেন। বিপিএলের আগেই সংস্কার কাজ শেষ করার তাগিদ দেন তিনি।

পরে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬