৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না কুমিল্লায়

১৩ অক্টোবর ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড © সংগৃহীত

কুমিল্লার বেশ কয়েকটি এলাকায় শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে পরের দিন শনিবার রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গ্যাস সরবরাহ লাইনে জরুরি মেরামতকাজের জন্য শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা চান্দিনা বিদ্যুৎ কেন্দ্রসহ চান্দিনা উপজেলা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, বুড়িচং উপজেলার কোরপাই, নাজিরাবাজার, দেবপুর এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে কুমিল্লা শহর ও আশপাশে এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানানো হয়।

সৌদি আরবে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশির পরিচয় জানা গেছে
  • ১২ অক্টোবর ২০২৬
২ পদে কর্মচারী নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন
  • ১২ অক্টোবর ২০২৬
লিভারপুলকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি
  • ১২ অক্টোবর ২০২৬
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬