অ্যালকোহল পানে দুই শিক্ষার্থীর মৃত্যু

১২ অক্টোবর ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
অ্যালকোহল পানে দুই শিক্ষার্থীর মৃত্যু

অ্যালকোহল পানে দুই শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুর সদরে বিষাক্ত অ্যালকোহল পানে দুই কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাতে তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ওই দুই ছাত্রী হলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন একই কলেজের ডিগ্রির শিক্ষার্থী রত্না সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড়ে একটি মেসে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে অবস্থা ক্রমশ অবনতি ঘটলে রাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন কুমার সাহা বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই দুই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬
বরিশালে চাকরি দেবে বিডিজবস, আবেদন করুন আজই
  • ১২ অক্টোবর ২০২৬
দৃষ্টিপ্রতিবন্ধী জসিমের বাক্‌প্রতিবন্ধী স্ত্রী—ভিক্ষা নয়,পর…
  • ১২ অক্টোবর ২০২৬
নিখোঁজের একদিন পর উদ্ধার স্কুলছাত্র, অপহরণের কথা বলে টাকা আ…
  • ১২ অক্টোবর ২০২৬