পরীক্ষার ফল দেখে যেতে পারলেন না আন্দোলনের দ্বিতীয় শহীদ ছাত্রদলের ওয়াসিম

০৯ অক্টোবর ২০২৪, ০৮:৪২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
মোহাম্মদ ওয়াসিম ও তাঁর পরীক্ষার ফলাফল

মোহাম্মদ ওয়াসিম ও তাঁর পরীক্ষার ফলাফল © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণদের একজন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞানের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম। ভাগ্যের নির্মম পরিহাসে ফলাফল দেখার সুযোগ তাঁর হলো না। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৬ জুলাই বিকেলে চট্টগ্রামে নগরীর মুরাদপুর এলাকায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত হন ওয়াসিম। আন্দোলনের দ্বিতীয় শহীদ ওয়াসিম হয়ে ওঠেন আন্দোলনকারীদের এক বড় অনুপ্রেরণা। সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে ছাত্রদলের সাথে মাঠে নামার দৃশ্যও দেখা যায় তাঁর ফেসবুক টাইমলাইনে। 

আরও পড়ুন: শহীদ হলেন ছাত্রদলের আরও এক কর্মী

পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে ওয়াসিমের বন্ধুদের দেওয়া ফলাফলের ছবি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওয়াসিমের ফেসবুক টাইমলাইনেও আবেগঘন পোস্ট করতে থাকেন তারা। স্মরণ করেন আন্দোলনের দ্বিতীয় শহীদ ও তাদের প্রিয়জন মোহাম্মদ ওয়াসিমকে। 

প্রবাসী শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় ওয়াসিম। তাঁকে ঘিরে মা-বাবার ছিল অনেক স্বপ্ন। নিজের সুন্দর আচরণের কারণে গ্রামেরও সবার প্রিয় ছিলেন মেধাবী এই তরুণ।

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের শিশু
  • ০৩ আগস্ট ২০২৬
রূপপুরে ‘মদ্যপ অবস্থায়’ দুই রাশিয়ান নাগরিকের মারামারিতে নিহ…
  • ০৩ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও
  • ০৩ আগস্ট ২০২৬
মঙ্গলবার এলেই অফিস ফেলে ঢাকার বাইরে চেম্বারে ছোটেন স্বাস্থ্…
  • ০৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় ভালো প্রস্তুতির বার্তা তাইজুলের
  • ০৩ আগস্ট ২০২৬
এক দফার ঘোষণা নিয়ে বিস্ফোরক মন্তব্য আব্দুল কাদেরের
  • ০৩ আগস্ট ২০২৬