শহীদ হলেন ছাত্রদলের আরও এক কর্মী

০৯ অক্টোবর ২০২৪, ০৯:০৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ছাত্রদলের লোগো ও আতিকুল ইসলাম জীবন

ছাত্রদলের লোগো ও আতিকুল ইসলাম জীবন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরও এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৯ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ছাত্রদল কর্মীর নাম আতিকুল ইসলাম জীবন (২৬)। তিনি রাজধানীর পল্লবী থানা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, গত ৫ আগস্ট মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন জীবন। আজ বুধবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জীবনের  কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পাঠানঘাটি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। জামাল বলেন, আমার চার ছেলেমেয়ের মধ্যে রমজানে ছিল একমাত্র ছেলে। গত ৫ আগস্ট বিকেলের দিকে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে মাথায় গুলিবিদ্ধ হয় রমজান। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ বিকেলের দিকে সেখানে মারা যায় জীবন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রমজান নামে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছিল বলে আমরা জানতে পারি। বুধবার বিকেলের দিকে ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

ট্যাগ: ছাত্রদল
গোপালগঞ্জে ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ
  • ১১ জুলাই ২০২৬
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী…
  • ১১ জুলাই ২০২৬
পাঁচ দশকে আট নীতি ও কমিশন: অচলাবস্থায় বাংলাদেশের শিক্ষাব্যব…
  • ১১ জুলাই ২০২৬
শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারের পরিচালক ডা. আনোয়ার হোসেন
  • ১১ জুলাই ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
  • ১১ জুলাই ২০২৬
ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সম…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence