সীমান্তে অনুপ্রবেশের সময় আটক তিন নারী

০৯ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় মাগুরার তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কুপড়িয়া গ্রামের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮), মেয়ে দীঘি (১৪) এবং শালিখা উপজেলার ছাবড়ি গ্রামের সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধীন সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫–এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রানীরঘাট এলাকা দিয়ে রূপণ (২২) নামের স্থানীয় মানব পাচারকারী এক তরুণ তিনজনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা করছিলেন। বিজিবির টহল দল তখন মা–মেয়েসহ তিনজনকে আটক করে। এ সময় মানব পাচারকারী রূপণ বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়।

৪৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬