তারেক রহমানের মামলার বিষয়ে যা জানালেন আইনজীবী

০৬ অক্টোবর ২০২৪, ০২:৫১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
সাংবাদিকদের সঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল

সাংবাদিকদের সঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল © সংগৃহীত

তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে সারা দেশে বিক্ষোভ, কঠোর আন্দোলনের হুমকি দিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। এবার তারেক রহমানের দেশে ফেরা ও সব মামলার বিষয়ে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। তাই তার সব মামলা আইনিভাবেই মোকাবিলা করা হবে। 

সুপ্রিম কোর্ট বার ভবনে রোববার (৬ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আইনজীবী আরও বলেন, তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন।

তিনি বলেন, ‘তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, তার প্রত্যেকটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো আমরা মোকাবিলা করবো। কারণ, আইন-আদালত ও সংবিধানের প্রতি তারেক রহমান সর্বোচ্চ শ্রদ্ধাশীল।’

মানসসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্য…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬