ঢাকায় খাবারের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

০৫ অক্টোবর ২০২৪, ১১:২৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
আগুন

আগুন © সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে অন্তত ৮ জন আহত হয়েছেন। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে রামেরকান্দা বোর্ডিং এলাকায় নবাবগঞ্জগামী একটি ট্রাক একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাবারের দোকানের গ্যাস সিলিন্ডারে লাগলে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই দোকানে আগুন ধরে যায়। এসময় লোকজন ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে ওই দোকানের আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. কাজল বলেন, সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রামেরকান্দা বোর্ডিং এলাকায় খাবারের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়েছিল। এতে দোকান তিনটির অধিকাংশই পুড়ে যায়।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬