ঢাকার রাস্তায় একদিনে মামলা ৭৪৯, জরিমানা ৩০ লাখ

০৫ অক্টোবর ২০২৪, ০৬:২৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
বিশৃঙ্খল সড়কের দৃশ্য

বিশৃঙ্খল সড়কের দৃশ্য © সংগৃহীত

নগরবাসীর যানজটে নাকাল হওয়ার ঘটনা বেশ কয়েকদিনের। অভিযোগ ছিল ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন নিয়ে। এবার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবগুলো ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।

এরই অংশ হিসেবে একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৭৪৯টি মামলা ও ৩০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা এবং ১৫৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া ৭৯টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। একদিনে ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ট্রাফিক আইনে ৭৪৯টি মামলা ও ৩০ লাখ ৯৩ হাজার টাকা জরিমানা এবং ১৫৮টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। এছাড়া ৭৯টি গাড়ি রেকার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

১-১৮তম নিবন্ধনধারীদের জন্য পুনরায় সুপারিশ চাইল শিক্ষা মন্ত্…
  • ২৫ মার্চ ২০২৬
সিআইডি প্রধান হিসাবে মোসলেহ্ উদ্দিন আহমদের যোগদান
  • ২৫ মার্চ ২০২৬
পরীক্ষার্থীদের যাতায়াতে বাস ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎসহ একগুচ্ছ…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি নয়, শুধু এইচএসসির পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়ার উদ্য…
  • ২৫ মার্চ ২০২৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে নেওয়ার পরিকল্পনা:…
  • ২৫ মার্চ ২০২৬
‘বউরে কত করে কইলাম তোমরা বাড়ি থাকো, আমি যাই’
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence